পরিবেশ-জলবায়ু

পহেলা বৈশাখের দিন বৃষ্টি ঝরবে ৩ বিভাগে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম

পহেলা বৈশাখের দিন বৃষ্টি ঝরবে ৩ বিভাগে
ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে।

পশ্চিমবঙ্গ ও এর আশপাশে একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ২২ মিলিমিটার।