পরিবেশ-জলবায়ু
সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা
ছবিঃ সংগৃহীত
দেশের ৮ বিভাগের দু-এক জায়গায় আজ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ শুক্রবার (০৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি-বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরিবেশ-জলবায়ু নিয়ে আরও পড়ুন