আইন আদালত

আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৫:০৯ এএম

আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন দুই বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুবকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে এই সংবর্ধনার আয়োজন করে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদসহ আপিল বিভাগের সব বিচারপতি ও বিপুল সংখ্যক আইনজীবী।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নবনিযুক্ত বিচারপতিদের কর্মজীবন ও অবদানের উপর আলোকপাত করে বক্তব্য দেন। পরে সংবর্ধনার জবাবে বক্তব্য রাখেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

এর আগে গত ২৪ মার্চ রাষ্ট্রপতি, প্রধান বিচারপতির পরামর্শক্রমে সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশে এই দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন। পরদিন ২৫ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বে তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।