আইন আদালত
প্লট দুর্নীতি মামলায় পুতুল ও জয়ের পাঁচ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন প্লট দুর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
একই মামলায় শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন। পুতুলের বিরুদ্ধে মামলায় অভিযোগ ছিল, প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে সরকারি প্লটের তথ্য লুকিয়ে মিথ্যা হলফনামা দিয়ে প্লট নেওয়ার ঘটনা।
উভয় আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে রায় কার্যকর হওয়ার পরই আদালত সংশ্লিষ্ট ব্যবস্থা নেবে।
আইন আদালত নিয়ে আরও পড়ুন