সাহিত্য

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ জন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার  পাচ্ছেন ৯ জন
ছবিঃ সংগৃহিত

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। এবার পুরস্কার পাচ্ছেন ৯ জন। অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে।

 

পুরস্কারপ্রাপ্তরা হলেন:

কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধ বিষয়ক লেখায় মঈদুল হাসান। 

উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।