প্রবাস

বাংলাদেশিসহ ভূমধ্যসাগরে ১০৫ যাত্রী নিয়ে ডুবে গেল ইউরোপগামী নৌযান, নিখোঁজ ৭০


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম

বাংলাদেশিসহ ভূমধ্যসাগরে ১০৫ যাত্রী নিয়ে ডুবে গেল ইউরোপগামী নৌযান, নিখোঁজ ৭০
ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরে ইউরোপগামী নৌকাডুবিতে কমপক্ষে ১০৫ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ৭০ জন এখনও নিখোঁজ রয়েছেন। ইতালির কোস্টগার্ড উদ্ধার তৎপরতায় ৩২ জনকে জীবিত এবং ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।

জীবিত উদ্ধার ব্যক্তিরা সবাই পুরুষ, এবং তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান ও মিসরের নাগরিক রয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ইতালির কোস্টগার্ড এবং এনজিও মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান (এমএসএইচ)-এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

জীবিতরা উদ্ধারকালে জানিয়েছেন, নৌকাটি কঠিন আবহাওয়া এবং বড় ঢেউয়ের মুখে টিকতে না পেরে ডুবে যায়। জার্মান সংস্থা সি-ওয়াচ উদ্ধার তৎপরতা ও পর্যবেক্ষণ চালাচ্ছে। নৌকাডুবির পর তারা বিমান পাঠিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে।

উদ্ধারকারী বিমান থেকে তোলা ছবি ও ভিডিওতে দেখা গেছে, উল্টে যাওয়া কাঠের নৌকার তলদেশে কয়েকজন অভিবাসনপ্রত্যাশী আশ্রয় নিয়েছেন।