সোশ্যাল মিডিয়া

তারেক রহমানকে নিয়ে অশ্লীল স্লোগানের পরিণতি ভালো হবে না: গোলাম মাওলা রনি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০২:২২ পিএম

তারেক রহমানকে নিয়ে অশ্লীল স্লোগানের পরিণতি ভালো হবে না: গোলাম মাওলা রনি
গোলাম মাওলা রনি (ইনসটে তারেক রহমান)। ছবি: সংগৃহীত

তারেক রহমানকে নিয়ে যে অশ্লীল অশ্রাব্য স্লোগান দেওয়া হচ্ছে তার পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।

শনিবার (১২ জুলাই) বেলা ১১টা ১৫ ‍দিকে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, যারা টিনের চালে কাউয়া তারেক রহমান..., ১২৩৪ তারেক রহমানের পু... মার, চাঁদা দেই পল্টনে, চলে যায় লন্ডনে, চাঁদা লাগলে চাঁদা নে, আমার ভাইয়ের জীবন দে ইত্যাদি স্লোগানে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজপথ কাঁপাচ্ছেন, তাদের নেতাদেরকে নিয়ে যদি ছাত্রদল যুবদল অনুরূপ স্লোগান দেয় তবে রাজনীতি কেবল স্লোগানে আবদ্ধ থাকবে না।’

তিনি আরও বলেন, ‘খুর, চাপাতি, রামদা, রগকাটা, কাঁটা বন্দুক, গুলি, বোমার অতীত ইতিহাস থেকে একে ৪৭ স্নাইপারের নয়া ঝন ঝনানী শুরু হবে। আর তাতে করে সব চেয়ে খুশি হবে তারা যারা দেশটাকে জঙ্গি বানিয়ে জাতিসংঘের শান্তি রক্ষী পাঠাতে চায়!’

উল্লেখ্য, রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ নিহত হওয়ার ঘটনার পর থেকে সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভের জোয়ার বইছে। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।