সোশ্যাল মিডিয়া
নামের আগে ‘ইঞ্চি’ বা ‘ইকু’ লিখলে প্রোগ্রামে যাবেন না আইমান আল জাওহারী
নামের আগে ‘ইঞ্চি’, ‘ইকু’ কিংবা এ ধরনের কোনো উপাধি ব্যবহার করা হলে সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশ নেবেন না বলে জানিয়েছেন ইসলামি বক্তা আইমান আল জাওহারী। অনুষ্ঠানের পোস্টার বা ব্যানারে তার নামের সঙ্গে এসব উপাধি যুক্ত না করার জন্য আয়োজকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
গত ২৮ নভেম্বর রাত ১০টা ৪১ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অবস্থানের কথা জানান আইমান আল জাওহারী।
পোস্টে তিনি লিখেছেন, ‘আমার নামের পাশে পোস্টার বা ব্যানারে কোনো প্রকার ইঞ্চি, ইকু কিংবা এ ধরনের কোনো উপাধি লেখা থাকলে সেই প্রোগ্রামে আমি অংশগ্রহণ করব না।
তাই আয়োজক ভাইদের প্রতি বিনীত অনুরোধ, আমার নামের সঙ্গে এসব কিছু যুক্ত করবেন না। আমি চাই, মানুষ আমাকে আমার নিজের নামেই চিনুক।
আমার নাম আইমান আল জাওহারী। এই নামটাই আমার পরিচয়। কোনো ইঞ্চি বা ইকু নয়, আমি চাই আমার কাজ ও বক্তব্যের মাধ্যমেই মানুষ আমাকে চিনুক।
সবার প্রতি আন্তরিক অনুরোধ, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। ধন্যবাদ সবাইকে।’