সোশ্যাল মিডিয়া

নেপালে বন্ধ হচ্ছে ইউটিউব-ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

নেপালে বন্ধ হচ্ছে ইউটিউব-ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম
ছবি: সংগৃহীত

নেপাল সরকার ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইউটিউবসহ বেশির ভাগ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ করা হয়েছে, এসব কোম্পানি দেশটির নির্ধারিত নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নেয়নি।

সরকার জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের অভিযোগ, কিছু ব্যবহারকারী ভুয়া আইডি ব্যবহার করে ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ করছে এবং সামাজিক শান্তি ব্যাহত করছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) জারি করা এক সরকারি নোটিশে নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি (এনটিএ)-কে অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের অ্যাক্সেস সীমিত করার নির্দেশ দেওয়া হয়। তবে কোন কোন প্ল্যাটফর্মে এ সিদ্ধান্ত কার্যকর হবে তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।

সূত্র: ডয়েচে ভেলে