সোশ্যাল মিডিয়া

পোশাক নিয়ে কটুক্তিকারীকে জুতাপেটা করলেন তরুণী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পিএম

পোশাক নিয়ে কটুক্তিকারীকে জুতাপেটা করলেন তরুণী
ছবি: সংগৃহীত

জিন্স ও টপ পরে ঢাকার লোকাল বাসে উঠেছেন এক তরুণী। বাসে উঠার পর এক ব্যক্তি ওই তরুণীর পোশাক নিয়ে কটুক্তি করতে শুরু করেন। এরপর  কটুক্তিকারীকে জুতাপেটা করেন তরুণী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, পোশাক নিয়ে সামনের সিটে বসা এক ব্যক্তি কটু কথা বলেন, এসময় প্রতিবাদ করে সামনে এগিয়ে যান। উত্তেজিত হয়ে বলতে থাকেন, তুই আমার পোশাক নিয়ে কেন কথা বলবি।

এ সময় তরুণী তার দিকে আঙ্গুল এগিয়ে দিয়ে। পোশাক নিয়ে কটূ কথা বলা ব্যক্তি উঠে দাঁড়িয়ের এবার তরুণীকে চড় মারে। এরপর ঐ তরুণী পা থেকে জুতা খুলে ঐ ব্যক্তিকে জুতাপেটা করে।

এরপর দেখা যায়, ঐ ব্যক্তি তরুণীকে মারতে মারতে বাসের ড্রাইভিং সিটের কাছে ফেলে দেয় লোকটি। মেয়েটি উঠে দাঁড়িয়ে লোকটি ফের জুতাপেটা করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এই ভিডিওটি তুমুল প্রতিক্রিয়া তৈরি করেছে। নেটিজেনরা নানা মন্তব্য করছেন। 

মেয়েটিকে অনেকেই বাহবা জানাচ্ছেন, পোশাক নিয়ে কটু কথা বলার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। অপরদিকে কেউ কেউ ঐ তরুণীর সমালোচনা করতে চাইছেন।