সোশ্যাল মিডিয়া

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরি–কে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে মঞ্চ-২৪। সংগঠনটির দাবি, আর এস ফাহিম আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে ছাত্র–জনতার ওপর হামলার সঙ্গে যুক্ত ছিলেন।

রোববার বিকেলে রাজধানীতে সংবাদ সম্মেলনে মঞ্চ-২৪–এর আহ্বায়ক ফাহিম ফারুকী সরকারকে এই আলটিমেটাম দেন। তিনি অভিযোগ করেন, আর এস ফাহিমের মতো ব্যক্তিকে গ্রেপ্তারে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে।

ফাহিম ফারুকীর দাবি, সরকারের ভেতরের কিছু ‘কুশীলবের’ কারণে এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি আরও বলেন, আর এস ফাহিম ছাত্রলীগ ও যুবলীগকে পৃষ্ঠপোষকতা করেছেন এবং আওয়ামী লীগ নেতাদের জন্য নারী সরবরাহের অভিযোগও তোলেন।

সংবাদ সম্মেলনে মঞ্চ-২৪–এর পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।