সোশ্যাল মিডিয়া

ইশরাকের মতো ত্যাগীরা পদত্যাগের নির্দেশ পান, হাইব্রিড নুর ও রাশেদদের নিয়ে জুমার ক্ষোভ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পিএম

ইশরাকের মতো ত্যাগীরা পদত্যাগের নির্দেশ পান, হাইব্রিড নুর ও রাশেদদের নিয়ে জুমার ক্ষোভ
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। ইশরাকের পদত্যাগে যারা নিজেদের বিজয়ী ভাবছেন, তাদের মহাবোকা বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার ১৯ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের যাচাইকৃত অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন জুমা।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ইশরাক হোসেনের পদত্যাগে যারা ভাবতেছেন জিতে গেছেন, আপনারা মহাবোকা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এই একটা লোক ছিল যে মুক্তিযোদ্ধার সন্তান ও জুলাইয়ের শক্তি।’

বিএনপির বর্তমান রাজনৈতিক সিদ্ধান্ত ও দলীয় নেতৃত্বের ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি আরও প্রশ্ন তোলেন। জুমা লেখেন, ‘ইশরাকের মতো ত্যাগীরা পদত্যাগের নির্দেশ পায় আর নুর রাশেদের মতো হাইব্রিড চাটাগুলো ভাঁড় বকে বিএনপির এতো ক্ষতি করার পরও কোনো টুশব্দ হয় না। এই বিএনপি সাস্টেইন করবে কীভাবে?’

ইশরাকের পদত্যাগের বিষয়টি ঘিরে জুমার এই মন্তব্যে বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত, দলীয় নেতৃত্ব এবং বিভিন্ন নেতার ভূমিকা নিয়ে তার অসন্তোষ উঠে এসেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।