রাজধানী
মহাখালীতে ৭ তলা আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাখালীর আমতলী এলাকার ৭ তলা ওই আবাসিক ভবনটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রাথমিকভাবে আগুন কীভাবে লেগেছে তা জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, প্রয়োজনীয় সহায়তার জন্য আরও দুইটি ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
রাজধানী নিয়ে আরও পড়ুন