ক্যারিয়ার

অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৩ পদে চাকরির সুযোগ

ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ১১:৩১ পিএম

অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৩ পদে চাকরির সুযোগ
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বিমা করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩টি শূন্যপদে ছয়জনকে নিয়োগ দেবে। আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সাধারণ বিমা করপোরেশন।

বিভাগ: অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান।

পদসংখ্যা: ৩টি।

লোকবল নিয়োগ: ছয়জন।

১. পদের নাম: সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ অন্যূন স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বেতন: গ্রেড ৪

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ অন্যূন স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

বেতন: গ্রেড ৯

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।

৩. পদের নাম: কন্ট্রোল অপারেটর।

পদসংখ্যা: ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

বেতন: গ্রেড ১৬

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।

আবেদন ফি: রাষ্ট্রায়ত্ত যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে সাধারণ বিমা করপোরেশনের অনুকূলে ১ ও ২ নং পদের জন্য ৬০০ টাকা এবং ৩ নং পদের জন্য ২০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফ্‌ট (অফেরতযোগ্য) করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার, মানবসম্পদ বিভাগ, জিএম সচিবালয় (১০ম তলা), সাধারণ বীমা করপোরেশন, প্রধান কার্যালয়, ৩৩, দিলকুশা বা/এ, ঢাকা- ১০০০।

আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।