বিনোদন

ভোটের কালি নিয়ে অজু হচ্ছে কি না, এ ব্যাপারে চিন্তিত বর্ষা!


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ এএম

ভোটের কালি নিয়ে অজু হচ্ছে কি না, এ ব্যাপারে চিন্তিত বর্ষা!
চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পর এখনও আঙুলের কালি মোছেনি বলে ধর্মীয় অনুশাসন নিয়ে চিন্তিত চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ভোট দেওয়ার পাঁচ দিন পেরিয়ে যাওয়ার পরও স্থায়ী কালি থাকায় অজু শুদ্ধ হচ্ছে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে বর্ষা সামাজিক মাধ্যম ফেসবুক-এ একটি ছবি পোস্ট করে নিজের এই দুশ্চিন্তার কথা জানিয়েছেন। ছবিতে দেখা যায়, তিনি বাম হাতের বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে ধরেছেন, যেখানে ভোটের কালির দাগ এখনও স্পষ্ট। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “Vote এর কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? আজ ৬দিন।”

borsa.jpg

পোস্ট করার পর ভক্ত ও অনুসারীরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং কালি ও অজু নিয়ে পরামর্শ দিচ্ছেন।

এর আগে বর্ষা ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোটকেন্দ্রে গিয়েছিলেন। তখন তিনি চশমা পরে নরম সাজে ছবি তুলেছিলেন, যেখানে মুখে ছিল সন্তোষের হাসি এবং আঙুলে ছিল ভোটের চিহ্ন।