বিনোদন

সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি’র ৪ টি দুর্বলতা তুলে ধরেছেন আসিফ


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি’র ৪ টি দুর্বলতা তুলে ধরেছেন আসিফ
ছবিঃ সংগৃহিত

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪ টি দুর্বলতার কথা তুলে ধরেছেন।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, ‘দল হিসেবে বিএনপি'র মূল চারটি রাজনৈতিক দুর্বলতা- ১. মিডিয়া, ২. সংস্কৃতি, ৩. ক্রীড়া ৪. সাংগঠনিক শৃঙ্খলার অভাব।’

তার এই সংক্ষিপ্ত মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষণ ও সমর্থকদের মধ্যেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

স্ট্যাটাসে আসিফ আকবর সরাসরি ৪ টি খাতকে দুর্বলতা হিসেবে উল্লেখ করেন। তার মতে, গণমাধ্যমে শক্ত অবস্থান, সাংস্কৃতিক অঙ্গনে প্রভাব, ক্রীড়া খাতে উপস্থিতি এবং দলীয় সাংগঠনিক শৃঙ্খলা- এই বিষয়গুলোতে ঘাটতি রয়েছে ‘বিএনপি’র।

যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি, তবে সংক্ষিপ্ত এই পর্যবেক্ষণই রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আসিফের এই স্ট্যাটাসকে অনেকই প্রশংসা করছেন, আবার কেউ কেউ নেতিবাচক দৃষ্টিতে দেখেছেন। মোহম্মদ অলি নামে একজন লিখেছেন, ‘আপনি সবসময় সাহসিক কথাবার্তায় বলেন এজন্য ভালো লাগে আপনাকে। তুষার কান্তি বড়াল নামের একজন লিখেছেন, ‘সবচেয়ে বড় দুর্বলতা হলো তোর মতো বিশ্ববিখ্যাত গায়ককে কেনো ক্রিকেটে রাখলো না, ইস কি অন্যায়টাই না হইলো।’

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সমসাময়িক ইস্যুতে প্রায়ই নিজের মতামত তুলে ধরেন আসিফ আকবর। তার এই সাম্প্রতিক মন্তব্যও সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখছেন অনেকে।