পরিবেশ-জলবায়ু
সারাদেশে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং তা কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
২৪ ঘণ্টার পূর্বাভাস (বৃহস্পতিবার সকাল ৯টা থেকে)
-
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি।
-
ঢাকা ও খুলনার কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
-
কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
-
দিনের তাপমাত্রা সামান্য কমবে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরবর্তী ৪ দিনের পূর্বাভাস
-
আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে।
-
ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
১৫ সেপ্টেম্বরের পরবর্তী ৫ দিনের বর্ধিত পূর্বাভাস
-
সময়ের শেষ দিকে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমতে পারে।
আগামী সোমবার পর্যন্ত সারাদেশেই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে এবং এরপর থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে।