গণমাধ্যম

বর্ণাঢ্য আয়োজনে ঢাকাপ্রকাশের ৪র্থ বর্ষপূর্তি উদ্‌যাপন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম

বর্ণাঢ্য আয়োজনে ঢাকাপ্রকাশের ৪র্থ বর্ষপূর্তি উদ্‌যাপন
বর্ণাঢ্য আয়োজনে ঢাকাপ্রকাশের ৪র্থ বর্ষপূর্তি উদ্‌যাপন। ছবি: ঢাকাপ্রকাশ

বিশ্বাস, সততা ও দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে ২০২১ সালের এই দিনে “সততাই শক্তি, সুসাংবাদিকতায় মুক্তি” এই স্লোগানে পথচলা শুরু করেছিল অনলাইন নিউজপোর্টাল ঢাকাপ্রকাশ। পাঠকের প্রতি সেই অঙ্গীকারকে সামনে রেখে চার বছরের সফল যাত্রা শেষে ঢাকাপ্রকাশ আজ পদার্পণ করেছে তার ৫ম বছরে। পাঠকের ভালোবাসা, আস্থা ও সমর্থনেই সম্পন্ন হলো প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন।

সোমবার (০১ ডিসেম্বর) রাজধানীর ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজারে অবস্থিত প্রতিষ্ঠানের নিজ কার্যালয়ে দিনটি উদ্‌যাপিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এদিন সকাল থেকেই ঢাকাপ্রকাশের চেয়ারম্যান, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন অতিথি ও শুভানুধ্যায়ীরা একত্রিত হন। এসময় প্রতিষ্ঠানের সাফল্য, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন আলোচনা হয়। আলোচনা ও মতবিনিয়ম শেষে সন্ধ্যায় কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সম্পাদক। এ সময় উপস্থিত ছিলেন ঢাকাপ্রকাশের সাংবাদিক ও কলাকুশলীরা।

dhakaprokash_anniversary_cake_Dhakaprokash.jpg
কেক কেটে বর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ছবি: ঢাকাপ্রকাশ

শুরুর দিন থেকেই ঢাকাপ্রকাশের লক্ষ্য ছিল শুধু সংবাদ পরিবেশন নয়, বরং সত্যকে খুঁজে বের করা, বিশ্লেষণ করা এবং নিরপেক্ষভাবে তা সমাজের সামনে তুলে ধরা। তথ্যের ভিড়ে কোথাও যেন সত্য আড়ালে না পড়ে এমন দায়িত্ববোধ নিয়ে প্রতিটি প্রতিবেদন তৈরি করেছে এই প্ল্যাটফর্ম।

সত্যকে সাহসিকতার সঙ্গে বলার যে মানসিকতা নিয়ে ঢাকাপ্রকাশ এগিয়েছে, তা পাঠকের আস্থাকে আরও গভীর করেছে। সমাজের নানা সমস্যার মূল কারণ উঠে এসেছে অনুসন্ধানী প্রতিবেদনে; প্রান্তিক মানুষের গল্প পাওয়া গেছে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে। সংবাদ যে কেবল তথ্য নয়, সমাজ পরিবর্তনের শক্তি- এই বিশ্বাসই ছিল আমাদের কাজের মূল চালিকা শক্তি।

প্রতিদিন সংবাদ পরিবেশনের পাশাপাশি আমাদের দায়িত্ব ছিল সত্যকে সাহসিকতার সঙ্গে তুলে ধরা। একদিকে সংবাদমাধ্যমের ওপর থাকা চাপ, অন্যদিকে দ্রুত বদলে যাওয়া সমাজব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানো-এই দুটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই ঢাকাপ্রকাশ এগিয়ে গেছে। কঠিন সময়ে আমাদের দায়বদ্ধতা আরও বেড়েছে, এবং আমরা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি।

৫ম বর্ষে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে আমরা আরও প্রতিজ্ঞাবদ্ধ, আরও দায়িত্বশীল। পাঠকের ভালোবাসা আমাদের চলার পথের শক্তি। আমরা চাই, সমাজের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর গভীরে গিয়ে তথ্য তুলে ধরতে। আমাদের লক্ষ্য হলো, এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতা মানুষকে সচেতন ও সংহত করে তুলবে।

এই যাত্রায় যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের পাঠকেরা আমাদের সবচেয়ে বড় প্রেরণা। আপনাদের মতামত ও পরামর্শ আমাদের আরও ভালো কিছু করার শক্তি জোগায়। আগামী দিনগুলোতেও আমরা একই নিষ্ঠা ও সততা নিয়ে কাজ করে যাব।

পাঠকদের ভালোবাসা ও বিশ্বাসের জন্য আমরা চিরকৃতজ্ঞ। ঢাকাপ্রকাশের এই যাত্রা আপনাদের কারণেই সম্ভব হয়েছে। ধন্যবাদ, আমাদের পাশে থাকার জন্য। আগামীতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের কাছে আসার প্রত্যাশায় আমরা এগিয়ে যাব।