রাজধানী

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৫:২৬ এএম

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না
ছবি: সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ প্রকল্পের কাজের অংশ হিসেবে ভূগর্ভস্থ তিতাস গ্যাসের বিদ্যমান লাইন স্থানান্তর করা হবে। এ কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), নামাপাড়া ও সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।