সারাবিশ্ব

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১০০ ফিলিস্তিনি, আহত শতাধিক


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৪:৫৭ এএম

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১০০ ফিলিস্তিনি, আহত শতাধিক
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০০ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও শত শত মানুষ।

বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু। সংস্থাটি জানায়, বুধবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েল দিনভর আক্রমণ চালায়। নিহতদের মধ্যে অনেকেই খাদ্য ও মানবিক সহায়তা নিতে বের হয়েছিলেন।

স্থানীয় হাসপাতাল ও সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে বলা হয়েছে, নিহতদের বড় একটি অংশ নারী ও শিশু। হামলার ফলে চিকিৎসা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু আহত ব্যক্তি পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে কষ্ট পাচ্ছেন।

এদিকে, ইসরায়েলের চলমান অভিযানকে ‘মানবতাবিরোধী’ উল্লেখ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।