রাজধানী
শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা রাজধানী ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের দুই পাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুত, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর এবং আশপাশের এলাকায় গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প—সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস আরও জানিয়েছে, এসব এলাকার বাইরে আশপাশে গ্যাসের চাপ কমে যেতে পারে।
সংস্থাটি এ কারণে ভোক্তাদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।