কর্পোরেট

দেশের বাইরে কার্ড দিয়ে ক্যাশ উত্তোলন বন্ধ করলো ব্র্যাক ব্যাংক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৬ এএম

দেশের বাইরে কার্ড দিয়ে ক্যাশ উত্তোলন বন্ধ করলো ব্র্যাক ব্যাংক
কার্ড দিয়ে ক্যাশ উত্তোলন বন্ধ করলো ব্র্যাক ব্যাংক। ছবি: সংগৃহীত

দেশের বাইরে ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে নগদ অর্থ তোলা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) ব্যাংকটির রিটেল ব্যাংকিং ইউনিটের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগদ অর্থ তোলার কোনো রেকর্ড না থাকায় ব্যাংকটি এ সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৪শে ডিসেম্বর) থেকেই এই স্থগিতাদেশ কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'প্রিয় গ্রাহক, ২৪শে ডিসেম্বর ২০২৩ থেকে ব্র্যাক ব্যাংক কার্ড দিয়ে দেশের বাইরে সকল প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে।'

তবে ব্র্যাক ব্যাংকের কার্ডধারীরা ভ্রমণ কোটার মধ্যে পয়েন্ট অব সেল (পিওএস) টার্মিনাল এবং ই-কমার্স সেবার মাধ্যমে যেকোনো ধরনের বৈধ কেনাকাটা করতে পারবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।