রাজধানী

রাজধানীতে ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৩৭ পিএম

রাজধানীতে ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে পুষ্পিতা (২১) নামে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

প্রতিবেশী জগদীশ জানান, পুষ্পিতা ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি জামালপুর সদরের বসাকপাড়া গ্রামে এবং পিতার নাম রঞ্জিত বিশ্বাস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুষ্পিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘিরে তদন্ত চলছে।