স্বাস্থ্য

আরও ২৪ জন ডেঙ্গু আক্রান্ত


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ মে ২০২৩, ০৪:৫৭ এএম

আরও ২৪ জন ডেঙ্গু আক্রান্ত

২৪ ঘণ্টায় দেশে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোমবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তি ২৪ জনের মধ্যে ২১ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি তিনজন দেশের অন্যান্য জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন।

সারা দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪৬ জন ঢাকায় এবং ১৪ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৪১ জন ও ঢাকার বাইরে ৪৭৫ জন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

আরইউ/এমএমএ/