সারাবিশ্ব

ইয়েমেনে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় ইয়েমেনে ১৪ সেনা নিহত 


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:২১ পিএম

ইয়েমেনে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় ইয়েমেনে ১৪ সেনা নিহত 
ছবি: সংগৃহীত

ইয়েমেনের বন্দরনগরী হোদেইদাহর দক্ষিণাঞ্চলে ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির হামলায় অন্তত ১৪ জন সেনা নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) ইয়েমেন সরকারের এক সামরিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, হোদেইদাহর দক্ষিণে হেইস এলাকায় সরকারি বাহিনীর ওপর আকস্মিক হামলা চালায় হুতি গোষ্ঠী। শনিবার ভোরে শুরু হওয়া এই সংঘর্ষ কয়েক ঘণ্টা ধরে চলে। এতে সরকারি বাহিনীর ১৪ সদস্য নিহত হন। পাল্টা প্রতিরোধে হুতিদেরও হতাহতের ঘটনা ঘটেছে, তবে সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

দীর্ঘদিন ধরেই ইয়েমেনে সরকার ও হুতি গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। ২০১৫ সাল থেকে শুরু হওয়া এই যুদ্ধে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে।

বর্তমানে হুতি গোষ্ঠী রাজধানী সানা ও লোহিত সাগর উপকূলবর্তী হোদেইদাহসহ উত্তরাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে রয়েছে দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক সময়ে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি এডেনভিত্তিক সরকারের প্রধান সমর্থক সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়েছে হুতি গোষ্ঠী।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সমর্থিত প্রতিরোধ জোটের অংশ হিসেবে পরিচিত এই গোষ্ঠীটি সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের বিরুদ্ধে নতুন করে অভিযোগও তুলেছে।