পাঠকের কথা

কিশোর পণ্ডিত এর কবিতা ‘বর্ষা’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ১১:৫০ পিএম

কিশোর পণ্ডিত এর কবিতা ‘বর্ষা’

শন্ শন্ বাতাসে ঘন ঘন বীজলায়

নীল আকাশ কালো হয় মেঘেদের ইশারায়।

কদম- কেয়া ফোটে ভেজা ভেজা সুবাসে

রিমঝিম বৃষ্টিতে আকাশটা ফ্যাকাশে।

ময়ূরী পেখম মেলে সাথে নাচে পাখিরা

নবধারা জলে খেলে মীন আর ভেকেরা।

চাতক- চাতকী থাকে বাদলের ভরসায়

জলদের জলে তারা আপনার প্রাণ বাঁচায়।

বলাকার সাদা দল নীড়ে চলে সাঁঝেতে

ভেজা কাক কেঁদে মরে হিজলের শাখাতে।

অরুণের তাপে হয় তৃষিত ধরাতল

তৃষিতের তৃষা মেটায় আষাঢ়ের ভরা জল।

খোকা-খুকু ভেসে যায় কদলীর ভেলাতে

জলকেলি করে তারা শ্রাবণের ধারাতে।

নীরদ নীরে মনের সুখে কৃষক করে চাষ

ধীবর জালে ধরা পড়ে নানা জাতের মাছ।

 

ডিএসএস/