পাঠকের কথা

রসময় ভট্টাচার্য্য এর কবিতা ‘মিথ্যা আশ্বাস’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৩, ১১:১৫ পিএম

রসময় ভট্টাচার্য্য এর কবিতা ‘মিথ্যা আশ্বাস’

বেদ পুরাণ যতই পড়ি

কল্পকথার স্বপ্নে চড়ি

মিথ্যা,আশ্বাস প্রবঞ্চনা

কাব্যের আছে বাহাদুরি।।

শাস্ত্র গ্রন্থ পুঁথি পুরাণ

মানব লেখা ইচ্ছের বাগান

ঈশ্বর বাণী বলে দেখো

করে কেমন চটকদারি।।

টিকবেনা তোর এমন প্রচার

সত্য ফুটে হবে ছারকার

ভুলভাঙা চোখ দেখবে একদিন

লোক ঠকানো খবরদারী।।

আর কতো মন অন্ধকারে

থাকবে পড়ে ভুলের ঘরে

চোখ মেলে দেখ বিবেক ঘেটে

পেট বাঁচানোর ঠিকাদারি।।

রসিক বলে সময় হলে

ভাঙবে এসব ভুলের বাঁধন

করবে মানুষ সত্য সাধন

থাকবেনা আর ছলচাতুরী।।

মিথ্যা আশ্বাস প্রবঞ্চনা

কাব্যের আছে বাহাদুরি।।

 

ডিএসএস/