সারাবিশ্ব
জুমার নামাজ থেকে আল-আকসার খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী
পবিত্র আল আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে জুমার নামাজের পর আটক করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) আল আকসা মসজিদে জুমার খুতবা ও নামাজ আদায়ের পরপরই তাকে আটক করা হয়।
জেরুজালেম গভর্নরেটের গণমাধ্যম শাখার বরাতে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা ওয়াফা।
প্রতিবেদন অনুযায়ী, জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা খতিব শেখ খালেদ আবু জুমআকে চারপাশ থেকে ঘিরে ফেলেন। পরে তাকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যান তারা।
তবে কী কারণে বা কোন নির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।
দীর্ঘদিন ধরে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর কড়াকড়ি, বিধিনিষেধ আরোপ এবং আটকের ঘটনা আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
শেখ খালেদ আবু জুমআকে আটকের ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি ইসরায়েল।