সারাদেশ

টাঙ্গাইলে গ্রাম পুলিশ সদস্যরা পেলেন নতুন বাইসাইকেল 


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

টাঙ্গাইলে গ্রাম পুলিশ সদস্যরা পেলেন নতুন বাইসাইকেল 
টাঙ্গাইলে গ্রাম পুলিশ সদস্যরা পেল নতুন বাইসাইকেল । ছবি: ঢাকাপ্রকাশ

গ্রাম-পুলিশ সদস্যদের যাতায়াতে সহজকরণ ও দ্রুত তথ্য আদান-প্রদানে সহায়ক হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে অর্ধশত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এই বাইসাইকেল প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার ৬ টি ইউনিয়নে মোট ৫৯ জন পুরুষ-নারী গ্রাম পুলিশ সদস্য রয়েছেন। তাদের মধ্যে ৫১ জনকে নতুন বাই সাইকেল দেওয়া হয়। এদের মধ্যে ৪ জন নারী গ্রাম পুলিশ সদস্য রয়েছে। নারী গ্রাম পুলিশ সদস্যরা পিংক কালারের বাইসাইকেল পেয়েছেন।

মাটিকাটা এলাকার গ্রাম পুলিশ সদস্য বাদশা মিয়া বলেন, তারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বিভিন্ন অলিগলিতে পা হেঁটে কাজ করে থাকেন। তাৎক্ষণিক কোনো ঘটনা ঘটলে ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে পারেন না। এখন তারা নতুন বাইসাইকেল পেয়ে দ্রুত তাদের কার্যক্রম পরিচালনা ও দ্রুত তথ্য প্রদান করতে পারবেন। নতুন পেয়ে তারা আনন্দিত এবং প্রধানমন্ত্রীসহ স্থানীয় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

এ সময় বাইসাইকেল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাংবাদিক ফরমান শেখ, রফিকুল ইসলাম রবি, মাহমুদুল হাসান, আব্দুর রহিম মিয়া প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।