সারাদেশ
চট্টগ্রামে একটি আবাসিক ভবনে গ্যাসলাইন লিকেজ হয়ে বিস্ফোরণ, দগ্ধ ৯
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন।
রাত সাড়ে ৩টার দিকে ওয়াপদা রোডের ‘হালিমা মঞ্জিল’ নামের একটি ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে মুহূর্তের মধ্যে আগুন ভবনের ভেতরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দগ্ধ ৯ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহতদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
সারাদেশ নিয়ে আরও পড়ুন