রাজনীতি
এবার জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ ঘটনায় তার শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দলটি। একই সঙ্গে ওই অ্যাকাউন্ট থেকে আসা কোনো বার্তার ভিত্তিতে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে।
শনিবার ২৪ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটি দুর্বৃত্ত চক্র হ্যাক করেছে।
এ পরিস্থিতিতে তার শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে দলটি। একই সঙ্গে ওই অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তার বিষয়ে যাচাই ছাড়া কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।