বিনোদন

জন্মদিনে নতুন সিনেমা ‘কিং’-এর ফার্স্ট লুক প্রকাশ করলেন শাহরুখ খান


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম

জন্মদিনে নতুন সিনেমা ‘কিং’-এর ফার্স্ট লুক প্রকাশ করলেন শাহরুখ খান
শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য উৎসব। প্রতিবছরের মতো এবারও তার জন্মদিনে ভক্তদের জন্য থাকল বিশেষ চমক- প্রকাশিত হলো তার নতুন সিনেমা ‘কিং’-এর ফার্স্ট লুক ও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট টিজার।

রবিবার (২ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পায় ১ মিনিট ১৩ সেকেন্ডের সেই টিজার, যা প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

shah_rukh_khan1_Dhakaprokash.jpg

টিজারের শুরুতেই শাহরুখের ভয়েসওভার: “কতটা খুন করেছি, মনে নাই। ভালো লোক না খারাপ লোক- কখনো জিজ্ঞেস করিনি।” এই সংলাপেই যেন ফিরে এলো ‘ডন’, ‘রাইস’ ও ‘জওয়ান’-এর সেই কিংবদন্তি স্বরূপ- রাফ, র’ আর রিয়েল শাহরুখ।

টিজারে দেখা যায়, সাদা চুল, দাড়ি আর ধারালো দৃষ্টিতে স্টাইলিশ লুকে হাজির ‘কিং’। সেই সঙ্গে ভক্তদের মনে নতুন উত্তেজনা- এবার কোন অবতারে ফিরছেন বলিউডের এই সুপারস্টার!

টিজারটি শেয়ার করে শাহরুখ লেখেন, “শত দেশে বদনাম হয়েছে, দুনিয়া একটাই নাম দিয়েছে- কিং। সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে।”

shah_rukh_khan2_Dhakaprokash.jpg

সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো ব্লকবাস্টার উপহার দিয়েছেন। শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি ও অভয় ভার্মা।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন শাহরুখের মেয়ে সুহানা খান- এটি তার প্রথম বড় পর্দার কাজ শাহরুখের সঙ্গে।

সব মিলিয়ে, টিজার দেখে বোঝা যাচ্ছে- ‘কিং’ হতে যাচ্ছে স্টাইল, অ্যাকশন আর অ্যাটিটিউডে ভরপুর এক সিনেমা, যা ২০২৬ সালে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।