আইন আদালত

হাইকোর্টে ৫৭টি বেঞ্চ গঠন, রোববার থেকে শুরু স্বাভাবিক বিচারিক কার্যক্রম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ পিএম

হাইকোর্টে ৫৭টি বেঞ্চ গঠন, রোববার থেকে শুরু স্বাভাবিক বিচারিক কার্যক্রম
ছবি: সংগৃহীত

অবকাশকালীন ছুটি ও সরকারি ছুটি শেষে আগামীকাল রোববার ২৫ অক্টোবর থেকে স্বাভাবিক বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এ উপলক্ষে হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ৫৭টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শনিবার ২৪ অক্টোবর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন বেঞ্চগুলোর তথ্য জানানো হয়। গঠিত ৫৭টি বেঞ্চের মধ্যে দুইজন বিচারপতির সমন্বয়ে ৩৮টি দ্বৈত বেঞ্চ এবং একজন বিচারপতির সমন্বয়ে ১৯টি একক বেঞ্চ রয়েছে।

অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এ সময় প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীরা সাক্ষাৎ করবেন।

এ উপলক্ষে রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। অন্যদিকে, নতুন গঠিত বেঞ্চগুলোতে দুপুর আড়াইটায় হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে।