বিনোদন

বেঁচে আছেন ধর্মেন্দ্র, নিশ্চিত করলেন মেয়ে এশা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম

বেঁচে আছেন ধর্মেন্দ্র, নিশ্চিত করলেন মেয়ে এশা
ছবি: সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে কেন্দ্র করে সোমবার (১০ নভেম্বর) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে।

অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাকে এবং ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। এরই মাঝে কিছু সূত্রে খবর আসে যে ধর্মেন্দ্রের মৃত্যু হয়েছে। তবে এই খবর সত্য নয়, নিশ্চিত করেছেন অভিনেতার মেয়ে এশা দেওল।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালেই এশা দেওল ইনস্টাগ্রামে এক বিবৃতিতে বাবার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য দেন। তিনি জানান, “গত কয়েকদিন ধরে আমার বাবার শারীরিক অবস্থার বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়েছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। অনুরোধ করছি, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং বাবার দ্রুত সুস্থতা কামনা করুন।”

 

ed_1762836535.jpg
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্রের দীর্ঘ অভিনয় জীবনে তিনি ‘শোলে’, ‘ছুপকে ছুপকে’, ‘ধরমবীর’, ‘ফুল অউর পাথর’, ‘সত্যকাম’, ‘রাজা জানি’, ‘রাখওয়ালা’সহ অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

 

actor-Dhaka Prokah News-11-11-2025.jpg
ছবি: সংগৃহীত

উল্লেখ্য, ১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের নসরালি গ্রামে জন্ম ধর্মেন্দ্রর। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি আগ্রহ থাকায় তিনি তরুণ বয়সে ভারতীয় রেলে কেরানির চাকরি নেন। তবে চাকরিতে মন না বসে, তিনি মুম্বাইয়ে পাড়ি জমান এবং ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়।

এখনও ধর্মেন্দ্র হাসপাতালেই চিকিৎসাধীন, তবে পরিবারের বরাত দিয়ে জানা গেছে তার অবস্থা স্থিতিশীল এবং দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।