সারাবিশ্ব

‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় কোনো বিষয় নয়’ – বিয়ের পর ৬০ বছর বয়সী বরের মন্তব্য


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম

‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় কোনো বিষয় নয়’ – বিয়ের পর ৬০ বছর বয়সী বরের মন্তব্য
ছবি: সংগৃহীত

৬০ বছর বয়সী এক হাকিমের সঙ্গে এক তরুণীর বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও ভাইরাল হওয়ার পর প্রতিবেদক নবদম্পতির সাক্ষাৎকার নেন। এসময় তিনি বলেন, আগে প্রেম, পরে বিয়ে।

সাক্ষাৎকারে বর দাবি করেন, তাদের বিয়ে প্রেম ও পারিবারিক—দুইভাবেই সম্পন্ন হয়েছে। তার ভাষায়, আগে দুজনের মধ্যে পরিচয় ও ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, পরে পরিবারের জানাশোনার মধ্য দিয়ে নিকাহ সম্পন্ন হয়।

তরুণীও স্বামীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তিনি জানান, দুজনের সম্মতি এবং পারিবারিকভাবে বিষয়টি মেনে নিয়েই বিয়ে হয়েছে।

বয়সের পার্থক্য নিয়ে সমালোচনার জবাবে বর বলেন, ‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়’। তিনি উল্লেখ করেন, তার স্ত্রী তালাকপ্রাপ্ত ছিলেন এবং শরিয়তসম্মতভাবেই তাদের বিয়ে হয়েছে। এতে অনৈতিকতার কিছু নেই বলেও দাবি করেন তিনি।

সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, তারা কোনো অবৈধ সম্পর্কে জড়াননি; বরং সামাজিক ও ধর্মীয় নিয়ম মেনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। অন্যদিকে স্ত্রীও মন্তব্য করেন, আন্তরিক ভালোবাসা থাকলে বয়স বাধা হওয়া উচিত নয় এবং সৎ উদ্দেশ্য থাকলে বিয়ে বিলম্ব করা ঠিক নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ বৈধ বিয়ের পক্ষে অবস্থান নিয়ে সমর্থন জানাচ্ছেন। অনলাইনে এ নিয়ে বিতর্ক এখনো চলছে।