সারাদেশ

টাঙ্গাইলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনার দায়ে ৩ লাখ টাকা জরিমানা


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ এএম

টাঙ্গাইলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনার দায়ে ৩ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

‎টাঙ্গাইলের মধুপুরে অনুমোদনহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও পরিবেশের ক্ষতিসাধনের দায়ে একটি ইট ভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ি বাজার নামক স্থানে তিতাস ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালদ অভিযান পরিচালনা করেন- মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। 
 
‎তিনি জানান, অনুমোদনবিহীন ও বেআইনি ভাবে ইটভাটা পরিচালনার মাধ্যমে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে ওই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।