আইন আদালত
তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর
ছবি: সংগৃহীত
আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মঞ্জুর করেছেন। সোমবার (সন্ধ্যা) আদালত তার জামিন প্রদান করেন।
এর আগে, ২৫ ডিসেম্বর রাতের দিকে টঙ্গী পূর্ব থানার পুলিশ গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করে।
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায় করা হয়েছিল। আদালত জামিন মঞ্জুরের পর তাহরিমা জান্নাত সুরভী মুক্ত হয়েছেন।
আইন আদালত নিয়ে আরও পড়ুন