জাতীয়

১৯৪ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০:৩৩ এএম

১৯৪ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি
ছবি: সংগৃহীত

১৯৪ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে তারা কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

এছাড়া প্রজ্ঞাপনে আরও জানানো হয়, কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংশোধন বা আদেশ বাতিলের অধিকার সংরক্ষণ করে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে ইমেইল (sa1@mopa.gov.bd) দাখিল করতে পারবেন।

এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর হবে।