জাতীয়
আগামীকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ সংক্রান্ত গণভোটের আগের দিন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
নির্বাচন কমিশন মঙ্গলবার এক সংবাদবার্তায় জানিয়েছে, সিইসির ভাষণ আজ সন্ধ্যা ৬টায় রেকর্ড করা হবে। আগামীকাল এটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও অন্যান্য সংবাদমাধ্যমে সম্প্রচার করা হবে।
এর আগে, গত ১১ ডিসেম্বর সিইসি একইভাবে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।
আগামী বৃহস্পতিবার নির্ধারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এদিন দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর–৩ আসনে একটি প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রাখা হয়েছে। এবার নির্বাচনে অংশ নিচ্ছে ইসিতে নিবন্ধিত মোট ৫১টি দল।