জাতীয়

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে, আর দেশজুড়ে শুরু হয়েছে ভোট গণনা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭:৩০ মিনিটে দেশব্যাপী ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটের লড়াই শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণের কাজ শেষ হয়।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে লক করা হয়। এরপর সেই লক করা ব্যালট বাক্সগুলো কেন্দ্রে নির্ধারিত গণনা কক্ষে পাঠানো হয় এবং গণনার কাজ শুরু হয়।

উৎসবমুখর পরিবেশে ভোটাররা অংশগ্রহণ করেছেন এবং নিরাপত্তা ও স্বচ্ছতার দিক নিশ্চিত করতে প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন।