রাজনীতি

ঘোষিত আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

ঘোষিত আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম: মির্জা ফখরুল
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত আসনগুলোতে বিএনপির প্রার্থী পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩৬টি আসনের নতুন প্রার্থী তালিকা ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে বিএনপি মোট ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। এরপর মাদারীপুর-১ (শিবচর) আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। আজ ঘোষিত ৩৬টি আসনসহ অবশিষ্ট ফাঁকা আসনগুলোতে নতুন প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।

মির্জা ফখরুল জানান, নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত এবং বাস্তব বিবেচনায় প্রার্থী নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে যে আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেখানে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। তিনি বলেন, “আমরা যথেষ্ট যাচাই-বাছাই করে প্রার্থীদের চূড়ান্ত করেছি। এখন পরিবর্তনের প্রয়োজন দেখছি না।”