পাঠকের কথা
এস ডি সুব্রত এর কবিতা ‘অহর্নিশ’
ভাবনার জানালায় মৌন মুখর দুটি মায়াবী চোখ
উদাসী বাতাসে উড়ে স্বপ্নের ঘুড়ি
সাদা মেঘ স্পর্শবিহীন ইচ্ছেরা মরে তিলে তিলে ,
একরাশ আবেগ উচ্ছ্বাস আকুলতা ভাল লাগা
তবু সুখের বদলে ঘিরে থাকে দুঃখগুলো অনিমেষ
ভাল লাগে না কিছুই এমনকি মানবিক হৈ হুল্লোড়,
মূহুর্তে মূহুর্তে তাড়িয়ে বেড়ায় ভীষণ হারাবার ভয়
বড্ড হিসেবের গড়মিল পাওয়া না পাওয়ার ,
সত্তায় অভিমানে আবেগের তুফান খেলা করে
পাওয়া না পাওয়ার হিসেব বড্ড এলোমেলো
দমকা বাতাসে ওড়ে অহর্নিশ সোনালী স্বপ্নগুলো।
লেখক: কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ।
ডিএসএস/