সারাদেশ
১৪ জেলেসহ বঙ্গোপসাগরে দুটি মাছধরার ট্রলার ডুবি
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে এফবি সোহেল ও এফবি সুজন নামের দুটি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বঙ্গোপসাগরের মৌডুবির বয়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা। এ সময় পার্শ্ববর্তী অন্য একটি ট্রলার সকল জেলেদের উদ্ধার করে। উদ্ধারকৃত জেলে, ট্রলার মালিক সোহল ও সুজনের বাড়ি মৌডুবী ইউনিয়নের নীচকাটা গ্রামে।
আনসার উদ্দিন জানান, আকস্মিক ঝড়ের কবলে পরে ট্রলার দু'টি ডুবে গেছে। এতে ওই ট্রলার মালিকদের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ইতোমধ্যে জেলেরা ট্রলার দুইটি উদ্ধারে কাজ শুরু করেছে। এ বিষয় নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার এন ইউ আরিফ সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
এএজেড