সারাদেশ

রাজশাহী বিভাগের নতুন কমিশনার জাফরউল্লাহ


প্রতিনিধি, রাজশাহী
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ০৬:২০ এএম

রাজশাহী বিভাগের নতুন কমিশনার জাফরউল্লাহ
জি এস এম জাফরউল্লাহ

জননিরাপত্তা বিভাগে সংযুক্ত থাকা অতিরিক্ত সচিব জি এস এম জাফরউল্লাহকে রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে এম আল-আমীনের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

আগের রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর পদোন্নতি পেয়ে রেল মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। তাই রাজশাহী বিভাগে নতুন কমিশনার পদায়ন করল সরকার।

এসএসকে/এএন