সারাদেশ

মহেশপুরে ৭১ লাখ টাকার মাদক ধ্বংস


প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ০৭:৩০ এএম

মহেশপুরে ৭১ লাখ টাকার মাদক ধ্বংস

মহেশপুর ৫৮ বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ৭১ লাখ টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (৩০ জানুয়ারি) মহেশপুরের খালিশপুরে বিজিবি দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এসব ধ্বংস করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানান, ২০২০ সালের ১ অক্টোবর থেকে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে জব্দকৃত এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে ৭১ লাখ ৮ হাজার টাকা মূল্যের ১৩ হাজার ২২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩২৪ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় নিষিদ্ধ সিরাপ, ১৬১ কেজি ৫৭৯ গ্রাম গাজা এবং ৩ হাজার ৭৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ও চুয়াডাংগা জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

এমআর/এসআইএইচ