সারাদেশ

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৩ জনের প্রাণহানী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৩ জনের প্রাণহানী
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের জমি দখল সংক্রান্ত জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জনের প্রাণহানী এবং অন্ততঃ ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার বেলা ১১টার দিকে নাগেশ্বরীতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ১৬ শতক জমিকে কেন্দ্র করে রোববার বেলা ১১টার দিকে ওই এলাকার আলতাফ হোসেন ও এরশাদ আলীর বিরোধে এ ঘটনা ঘটে। 

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২), মানিকের বোন কুলছুম বেগম (৫৫), ছেলে কাওছার মিয়া মারা যায়। এ ঘটনায় অন্ততঃ ১০জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, দুইজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে নেয়ার পথে নিহত মারা যান। এ ঘটনায় গুরুতর আহত নূর মোহাম্মদ ও তার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।