সারাদেশ

শহীদদের মাগফেরাত কামনায় বিরামপুরে মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পিএম

শহীদদের মাগফেরাত কামনায় বিরামপুরে মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল
শহীদদের মাগফেরাত কামনায় বিরামপুরে মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল। ছবি: ঢাকাপ্রকাশ

১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড।

বুধবার (২২ অক্টোবর) দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতাদের নিয়ে বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে উপজেলার নতুন মুক্তিযোদ্ধা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক শামসুদ্দিন মণ্ডল আবুল এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোস্তাক হোসেন মাস্টার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মকছেদ আলী মঙ্গলীয়া, সদস্য সচিব সিদ্দিকুল হক বাচ্চু, সদস্য আনোয়ারুল ইসলাম, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল হক ছুটু, মুক্তিযোদ্ধা সংগঠক অ্যাডভোকেট মওলা বক্স, উপাধ্যক্ষ একেএম শাহজাহান প্রমুখ।

এছাড়াও উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধারা দোয়া মাহফিলে অংশ নেন।