রাজধানী

ইন্টারনেট বন্ধ করায় গ্রামীণফোনের হেডঅফিস ঘেরাও


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৮:০৮ এএম

ইন্টারনেট বন্ধ করায় গ্রামীণফোনের হেডঅফিস ঘেরাও
ছবি: সংগৃহীত

ইন্টারনেট বন্ধ করায় রাজধানীতে গ্রামীণফোনের হেডঅফিস ঘেরাও করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টা থেকে ভাটারা এলাকায় অবস্থিত গ্রামীণফোনের হেডঅফিসের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রামীণফোন ভবনটির সামনে বিক্ষোভ চলছে।

দ্রুত ইন্টারনেটসেবা চালু করার হুঁশিয়ারি দিচ্ছেন আন্দোলনকারীরা।