ক্যারিয়ার

৫০৪ জন নিয়োগ দেবে ডাক বিভাগ, আবেদন অনলাইনে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৭ এএম

৫০৪ জন নিয়োগ দেবে ডাক বিভাগ, আবেদন অনলাইনে
ছবি: সংগৃহীত

৫০৪ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা ও এর প্রশাসনাধীন বিভিন্ন দপ্তরে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ডাক বিভাগ।

বয়সসীমা : আগামী ২৫ ফেব্রুয়ারি তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে।

আবেদন শুরুর তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০টা।

১. পদের নাম ও সংখ্যা: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট), ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

২. পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী, ৫টি। যোগ্যতা : প্রার্থীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৩. পদের নাম ও সংখ্যা: টেকনিশিয়ান, ১টি। যোগ্যতা : প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। এ ছাড়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্সধারী হতে হবে।

৪. পদের নাম ও সংখ্যা: কম্পাউন্ডার/ফার্মাসিস্ট, ১টি।

যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। এ ছাড়া স্বীকৃত হেলথ ইনস্টিটিউট থেকে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে।

৫. পদের নাম ও সংখ্যা: ড্রাফটসম্যান, ২টি। যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটধারী হতে হবে।

৬. পদের নাম ও সংখ্যা: পোস্টাল অপারেটর, ১০৪টি। যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

৭. পদের নাম ও সংখ্যা: মেইল অপারেটর, ৫৩টি। যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

৮. পদের নাম ও সংখ্যা: ড্রাইভার (হালকা), ৪টি। যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

৯. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট), ৩টি। যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

১০. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৩টি। যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

১১. পদের নাম ও সংখ্যা: কার্পেন্টার, ১টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। এছাড়া স্বীকৃত বোর্ড/ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে কার্পেন্ট্রিতে ট্রেড কোর্সধারী এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

১২. পদের নাম ও সংখ্যা: মিডওয়াইফ, ১টি। যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। স্বীকৃত বোর্ড/ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে মিডওয়াইফারিতে এক বছরের সার্টিফিকেট কোর্সধারী হতে হবে।

১৩. পদের নাম ও সংখ্যা: পোস্টম্যান, ১২টি। যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

১৪. পদের নাম ও সংখ্যা: মেইল গার্ড, ৫টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

১৫. পদের নাম ও সংখ্যা: স্ট্যাম্প ভেন্ডার, ২টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

১৬. পদের নাম ও সংখ্যা: আর্মড গার্ড, ১টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

১৭. পদের নাম ও সংখ্যা: প্যাকার, ২৬টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

১৮. পদের নাম ও সংখ্যা: মেইল ক্যারিয়ার, ১২৬টি। যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। এছাড়া সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

১৯. পদের নাম ও সংখ্যা: প্যাকার কাম মেইল ক্যারিয়ার, ৩০টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

২০. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক (এমএলএসএস), ১৬টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

২১. পদের নাম ও সংখ্যা: বাবুর্চি/অ্যাটেনডেন্ট, ১টি। যোগ্যতা : প্রার্থীকে অষ্টম শ্রেণি বা জেএসসি পাস হতে হবে।

২২. পদের নাম ও সংখ্যা: গার্ডেনার, ১টি। যোগ্যতা : প্রার্থীকে অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস হতে হবে।

২৩. পদের নাম ও সংখ্যা: পরিচ্ছন্নতাকর্মী (সুইপার), ১০টি। যোগ্যতা : প্রার্থীকে অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস হতে হবে।

২৪. পদের নাম ও সংখ্যা: রানার, ৮৬টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

২৫. পদের নাম ও সংখ্যা: নিরাপত্তাপ্রহরী, ৭টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

আবেদন ফি: ১ থেকে ১২ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা; ১৩ থেকে ২৫ নম্বর পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিকের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

যেভাবে আবেদন করবেন: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২০ মার্চ ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।