ক্যারিয়ার

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ২৫৫


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৪৫ এএম

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ২৫৫
ছবি: সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। উপদেষ্টার কার্যালয়ের অধীন অধিদপ্তরে ৯ম থেকে ২০তম গ্রেডে ১৩ পদে ২৫৫ কর্মী নিয়োগে প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ২০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

 

প্রতিষ্ঠানের নাম: প্রধান উপদেষ্টার কার্যালয়;

১. পদের নাম: সহকারী পরিচালক;

পদসংখ্যা: ২৬টি;

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে;

 

২. পদের নাম: টেলিফোন ইঞ্জিনিয়ার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

 

৩. পদের নাম: ফিল্ড অফিসার;

পদসংখ্যা: ১৭টি;

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

 

৪. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৫টি;

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

 

৫. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১৪টি;

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

 

৬. পদের নাম: ওয়্যারলেস অপারেটর;

পদসংখ্যা: ২০টি;

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

 

৭. পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ২টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

 

৮. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২০টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

 

৯. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ১৩টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: জেএসসি বা সমমান পাস হতে হবে;

 

১০. পদের নাম: রিসিপশনিস্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

 

১১. পদের নাম: ফিল্ড স্টাফ;

পদসংখ্যা: ১০৯টি;

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

 

১২. পদের নাম: টেলিফোন লাইনম্যান;

পদসংখ্যা: ৩টি;

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

 

১৩. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ২৪টি;

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

 

প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮-৩২ বছর (১ মার্চ ২০২৫ তারিখে);

 

আবেদন ফি— টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৪ থেকে ১০ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য ৫০ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;

আবেদন যেভাবে— আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ২০ এপ্রিল ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

 

ছবি: সংগৃহীত